চার বেহারার পালকি
- তৌহিদুর রহমান

বসন্ত প্রভাতে যখন তুমি এসেছিলে
স্বর্গসম পবিত্রতা নিয়ে,
আনন্দে পুলকিত হয়েছিল
সকলের চিত্ত।
যত কথা, যত ব্যস্ততা, যত সাধুবাদ,
সব তোমায় নিয়ে।

আর পড়ন্ত বিকালে যখন তুমি
শুভ্র চাদর কায়ায় জড়িয়ে
চার বেহারার পালকিতে করে
রওনা দিলে দূর অজানায়,
তখন সকলি তোমায়
ভুলে গেল।
মুছে গেল তোমার নামটা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026